বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত। কবে এই নির্বাচন হবে সেই দিনক্ষণ ঠিক হয়নি। এ নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা ১১টায় সিইসিসহ, চার কমিশনার, ইসি সচিব ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এই নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা যথাক্রমে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। কোনো অসুবিধা নেই। এটা আমরা পরবর্তী আলোচনা হলে জানিয়ে দেব।

সংসদেই রাষ্ট্রপতি নির্বাচনটা হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

নাসির উদ্দিন বলেন, আপনারা জানেন, সাবেক স্পিকার দায়িত্ব নিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। নির্বাচন কমিশনের এই দায়িত্ব-রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ১৯৯১ সালের একটি আইন আছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার বিষয়গুলো আইনে বলা আছে। সেখানে বলা আছে, স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে, আলোচনাক্রমে প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনদিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোনদিন সাবমিট করতে হবে, তারপর স্ক্রুটিনি কীভাবে হবে, আইনে বলা আছে।

সিইসি বলেন, ইলেকশন হলে, যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা। আর যদি প্রতিযোগী না থাকে যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয়, তাহলে আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্ট আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা।

রাষ্ট্রপতি নির্বাচন ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা আছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমরা বলেছি, আমরা প্রস্তুত। আমরা বলেছি যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। কারণ, আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি আছে। সুতরাং এটা আমরা করে ফেলব।

ভোটার তালিকা হয়েছে বলেও জানান তিনি।

সংসদ অধিবেশনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থাকলে, না থাকলেও কীভাবে এই নির্বাচন হবে, তা আইনের মধ্যে বলা আছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত: সিইসি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x