শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো জর্দার কৌটা ও পান

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া সন্দেহজনক দুটি ব্যাগে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার সকালে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপির সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

পরে পরীক্ষা করে দেখা যায়, কোনো স্থানেই বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

প্রথম ঘটনায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি এক্স-রে স্ক্যান করে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে নিরাপদে ব্যাগটি পরীক্ষা করা হয়। এতে জর্দার একটি কৌটা ও পান পাওয়া যায়। কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে, তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা নেয়। হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো জর্দার কৌটা ও পান

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উদ্ধার হওয়া সন্দেহজনক দুটি ব্যাগে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার সকালে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ডিএমপির সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।

পরে পরীক্ষা করে দেখা যায়, কোনো স্থানেই বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না।

প্রথম ঘটনায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি এক্স-রে স্ক্যান করে ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে নিরাপদে ব্যাগটি পরীক্ষা করা হয়। এতে জর্দার একটি কৌটা ও পান পাওয়া যায়। কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে, তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা নেয়। হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪