বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে প্রশাসন

সিলেটে মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিণাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

অভিযানে সিলেট-ঢাকা মহাসেকে স্লিপার বাস পরিচালনাকারী ৫টি পরিবহনকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের সতর্ক করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

অর্থদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বিভিন্ন কোম্পানী স্লিপার বাস চালাচ্ছে।

তিনি বলেন, আজকে প্রথমদিনের অভিযান হওয়ায় ৫ টি প্রতিষ্ঠানকে কেবল জরিমানা ও সতর্ক করা হয়েছে। আগামীতেও তারা বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ ও মামলা করাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহন ডাবল ডেকার স্লিপার বাসে পরিণত করে মহাসড়কে চলাচল করছ। এসব গড়ির চেসিস, ইঞ্জিন আর বডিও সাধারণ বাসের। এসব অনুমোদনহীন স্লিপার বাস ঝুঁকি বাড়াচ্ছে সিলেট-ঢাকা মহাসড়কে।

গত ৭ আগস্ট শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিলো ডাবল ডেকার স্লিপার বাস। এই দুর্ঘটনার পরা আলোচনায় এসেছে সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল নিয়ে। এরপর মঙ্গলবার শুরু হয় অভিযান।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, স্লিপার বাস বলে সড়কে যেগুলো চলাচল করে এগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরী বা ঝুঁকিপূর্ণ মূহূর্তে এসব গাড়ি ভারসাম্য রাখতে পারে না। একারণে দুর্ঘটনা ঘটে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে স্লিপার বাসের বিরুদ্ধে অভিযানে প্রশাসন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x