শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে 'ঝাড়ু' চোর এখন পুলিশের জালে

সিলেটে 'ঝাড়ু' চোর এখন পুলিশের জালে
সিলেট নগরীর কোতোয়ালী এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার রাত ৮টায় এসএমপি'র মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩টায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির নাম রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫) কোতোয়ালী থানার খুলিয়াটুলা (বাসা নং- নীলিমা-১২/২) এলাকার মো. শুকুর মিয়া ও হেনা বেগমের ছেলে।
কোতোয়ালী মডেল থানায় গত ৩ আগস্ট দায়েরকৃত মামলা নং-০৩ (ধারা: ৪৫৪/৩৮০ পেনাল কোড) এবং ৮ আগস্ট দায়েরকৃত মামলা নং-১১ (ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড)-এর সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি রিদয় আহমদ ওরফে ঝাড়ু নগরীর একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে সিলেট এসএমপি-র বিভিন্ন থানায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া তার নামে ৩টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেফতারের পর আসামি রিদয় আহমদকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে 'ঝাড়ু' চোর এখন পুলিশের জালে

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪