মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বালাগঞ্জে প্রতিবন্ধী গৃহহীনকে আড়াই শতক জমি দিলেন বিএনপি নেতা আদনান

সিলেটের বালাগঞ্জে ভূমি ও গৃহহীন প্রতিবন্ধী মোশাহিদ আলীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। তাঁর জন্য আড়াই শতক বসতভিটার জমি কিনে দলিল হস্তান্তর করেছেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। পাশাপাশি তাঁর জন্য বাসগৃহ নির্মাণ এবং একমাত্র কন্যার লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 সোমবার (১৯ অক্টোবর)  বিকেলে জমির দলিল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালিক। এ সময় তিনি জানান, গৃহহীন মোশাহিদ আলীর পরিবারের জন্য বিএনপির পক্ষ থেকে একটি বাসগৃহ নির্মাণ করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল মোশাহিদ আলীর একমাত্র কন্যার লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করেন। নেতাদের এ উদ্যোগে অসহায় পরিবারটির মাথা গোঁজার ঠাঁই ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

জানা যায়, মোশাহিদ আলী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তিনি স্থানীয় বিএনপির বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাখেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাবেক সহসভাপতি আজমল আলী মাসুক, সিলেট জেলা বিএনপির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, স্থানীয় বিএনপি নেতা ইন্জিনিয়া লোকমান,  সুলতান মনসুর,আব্দুল হাকিম লাভলু,কাওসার আহমদ,শামিম আহমদ,দিলু মিয়া, শাহ মিয়াজি মোহাম্মদ আমির আলী,আজাদ মিয়া সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

অসহায় ও সুবিধাবঞ্চিত একটি পরিবারের আবাসন, শিক্ষা ও জীবনযাপনের দায়িত্ব ভাগ করে নেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বালাগঞ্জে প্রতিবন্ধী গৃহহীনকে আড়াই শতক জমি দিলেন বিএনপি নেতা আদনান

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x