শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ দু’জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোরীর নাম আলিফ (১৫)। সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে। নিহত অপর ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার বিরাইমারা ব্রিজের পাশে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর থানা-পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে আলিফসহ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের জৈন্তাপুর ফেরীঘাট সংলগ্ন এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় বাসের চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে এক পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, দুর্ঘটনা কবলিত বাস, ট্রাক ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয় : নিহত জৈন্তাপুর সড়ক দুর্ঘটনা

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x