শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন তিনি। চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেওয়ার পাশাপাশি আইসিইউ, অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতির নির্দেশ দেন।

রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ রোগ মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধই বেশি কার্যকর। তাই নিজেদের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

তিনি বলেন, রাজধানীর মতো বড় শহরের পরিচ্ছন্নতা শুধু সিটি করপোরেশনের পক্ষে নিশ্চিত করা কঠিন। তাই প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র ময়লা না ফেলা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতি জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গাছ বাড়লে সবুজ বাড়বে, কমবে নগরীর তাপমাত্রা।

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ডেঙ্গু

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x