রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭, আটক ৬১ যানবাহন

ফাইল ছবি

সিলেট নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযানে বিভিন্ন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার অভিযুক্ত, বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতার হওয়া অপরাধীরা রয়েছেন।

এদিকে, নগরীর সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক বিভাগের অভিযানে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন অপরাধে ৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬১টি গাড়ি আটক করা হয়।

এসএমপি কৃর্তপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত নগরী গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : আটক এসএমপি অভিযান গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭, আটক ৬১ যানবাহন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x