বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে নতুন ফায়ার স্টেশন উদ্বোধন

ফায়ার সার্ভিসকে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সেবাপ্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে কাজ করছে সরকার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্বমানের নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি দেশের এলডিসি উত্তরণের সঙ্গে সামঞ্জস্য রেখে ফায়ার সার্ভিসের সেবার মান উন্নয়ন ও প্রক্রিয়া সহজ করতে গঠিত সরকারি কমিটির প্রধান হিসেবে কাজ করছেন তিনি। প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে তিনি নির্ধারিত ১৫ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করার কড়া নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাণিজ্যিক ভবন, কলকারখানাসহ আধুনিক নগর জীবনের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের ভূমিকা অপরিসীম। সিলেটে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন এই স্টেশন চালু হলে নগরবাসীর জরুরি নিরাপত্তাসেবা আরও জোরদার হবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয় : বাণিজ্যমন্ত্রী ফায়ার সার্ভিস

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফায়ার সার্ভিসকে বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x