বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

লাক্কাতুরা চা বাগান থেকে ভারতীয় মদের চালানসহ গ্রেফতার ৩

সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়ায় অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-স্বপ্নকলি উপরপাড়ার বাসিন্দা দেবাশীষ গোয়ালা (২৬), আগুন লোহার (২৩) ও সন্তোষ লোহার (২৬)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল স্বপ্নকলি এলাকায় সুজন মুদির বাড়ির পাশের সড়কে অভিযান চালায়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ বোতল ‘রয়েল স্ট্যাগ’ এবং ৪৬ বোতল ‘আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : এসএমপি গ্রেফতার মদ

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লাক্কাতুরা চা বাগান থেকে ভারতীয় মদের চালানসহ গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়ায় অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-স্বপ্নকলি উপরপাড়ার বাসিন্দা দেবাশীষ গোয়ালা (২৬), আগুন লোহার (২৩) ও সন্তোষ লোহার (২৬)।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল স্বপ্নকলি এলাকায় সুজন মুদির বাড়ির পাশের সড়কে অভিযান চালায়।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ বোতল ‘রয়েল স্ট্যাগ’ এবং ৪৬ বোতল ‘আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x