সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ডিসি অফিসে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম, সহসভাপতি মোস্তাক আহমদ ও ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক শফিউল আলম শফিক, সহসাধারণ সম্পাদক মাহতাব আহমদ, অর্থ সম্পাদক এম এ এম মামুন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, প্রচার সম্পাদক জমির আহমেদ, সহপ্রচার সম্পাদক আব্দুল বাছিত, দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ শিমু, ক্রীড়া সম্পাদক মাসুকুর রহমান দিপু, সহক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণ চন্দ্র ও সহসাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমদ।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, কামাল আহমদ, আব্দুস সামাদ, বিপ্লব, সুমন, সালমান, বাদশা মিয়া ও মুক্তা আহমদ।
সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।