শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নগরীতে ৬৪ জন গ্রেফতার, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার এই চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএমপি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশের আওতায় আটক ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ অপরাধীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অবৈধ মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করে। এর মধ্যে রয়েছে-৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ বোতল ভারতীয় মদ, ১৪টি ভারতীয় শাড়ি।

নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোট ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৯৬৫টি (৬৫টি) যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এসএমপির এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিষয় : এসএমপি অভিযান অভিযান গ্রেফতার

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নগরীতে ৬৪ জন গ্রেফতার, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x