রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জগন্নাথপুরে ডাবল মার্ডার মামলার ফেরারি আসামি গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে (২২) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃত দুখু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পীরেরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১)-এর পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা, খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই দিন আগে পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডার জেরে গত ২৭ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

এই মর্মান্তিক ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানি সিলেটের একটি যৌথ দল শনিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামি দুখু মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

বিষয় : গ্রেফতার মামলা হত্যা আসামি

সিলেটের বার্তা ২৪

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জগন্নাথপুরে ডাবল মার্ডার মামলার ফেরারি আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x