মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হাম ও রুবেলায় মৃত্যু বেড়ে ২১১

সিলেটে হাম ও রুবেলায় মৃত্যু বেড়ে ২১১

সিলেট বিভাগে মহামারি আকার ধারণ করা হাম ও রুবেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

একই সময়ে বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১৬৩ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া চার মাস বয়সী শিশুটির বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। গত ৮ নভেম্বর সিলেটে শিশুটিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ জনে। জেলাওয়ারি নিশ্চিত আক্রান্তের তথ্য নিচে তুলে ধরা হলো:

সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জ ২৪০ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত),

এবং মৌলভীবাজারে ১৫৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৬৩ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৬১১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে টিকাদান জোরদার এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা বলা হলেও প্রতিদিন নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেটে হাম ও রুবেলায় মৃত্যু বেড়ে ২১১

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে হাম ও রুবেলায় মৃত্যু বেড়ে ২১১
0:00 0:00
1.0x