রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে নিষিদ্ধ আ'লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

সিলেট নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন, দণ্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত জালালাবাদ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে। শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সিটিএসবির উপকমিশনার (ডিসি) মো. আফজাল হোসেন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার সদস্য তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহানকে (৫৭) গ্রেফতার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি। ১ আগস্ট জালালাবাদ থানার আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বালন এবং তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাত তিনটার দিকে সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সাহানকে (২৪) গ্রেফতার করা হয়। তিনি পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতাকে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রেপ্তার দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরের সাগরদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি দীপ্ত সরকার (২৭) ও মো. শাকিল ওরফে পিচ্চি শাকিল (৩৫)। তাঁরা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি।

পুলিশ জানায়, থানার অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) অনুযায়ী দীপ্ত সরকারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলার তথ্য রয়েছে। অন্যদিকে শাকিলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল, এয়ারপোর্ট ও গোলাপগঞ্জ থানায় দণ্ডবিধি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট আটটি মামলা রয়েছে; এর মধ্যে কোতোয়ালি মডেল থানার পাঁচটি মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয় : গ্রেফতার মামলা

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিলেটে নিষিদ্ধ আ'লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x