সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে বাড়তি নজরদারি, সতর্ক পুলিশ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিলেটে বাড়তি নজরদারি, সতর্ক পুলিশ

#রাতে তল্লাশি চৌকি, বিশেষ অভিযান, চেকপোস্ট ও আবাসিক হোটেলে তল্লাশি জোরদার

সিলেট নগরীতে সাম্প্রতিক অগ্নিসংযোগ, ছিনতাই, মাদক ও চোরাকারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

মহানগরীর ছয়টি থানা এলাকায় রাতের বিশেষ অভিযান, ব্লক রেইড, চেকপোস্টে তল্লাশি এবং আবাসিক হোটেলে নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে সম্প্রতি চালিবন্দর এলাকায় পাঁচটি বাসে অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ আরও সতর্ক অবস্থান নিয়েছে।

এসএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল ব্যবহার করতে হলে হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থায়ী চেকপোস্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন অস্থায়ী চেকপোস্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

গত এক মাসে সিলেটের সীমান্তবর্তী এলাকা ও মহানগরীতে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালানি পণ্য উদ্ধার হয়েছে। এসব ঘটনাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে।

এদিকে পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তবে তাঁদের প্রত্যাশা, অপরাধ দমনের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন।

এসএমপির গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানিয়েছেন, রাতে মোটরসাইকেল ব্যবহার করে অপরাধীদের চলাচল এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : এসএমপি পুলিশ চোরাচালান সিলেট মেট্রোপলিটন পুলিশ অভিযান

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সিলেটে বাড়তি নজরদারি, সতর্ক পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে বাড়তি নজরদারি, সতর্ক পুলিশ
0:00 0:00
1.0x