মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানী বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা মন্ত্রী আরিফের

সিলেটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ২৫ নভেম্বর থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এ ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সিলেট নগরীর নিজ বাসভবনে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বৃহত্তর সিলেটের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরে একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। কোনো প্রবাসী বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই তাঁর মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ সহায়তা দেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার নামে অনিয়ম ও বাণিজ্যের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুমোদন ছাড়া মেডিকেল পরীক্ষার নামে কোনো ধরনের বাণিজ্য বা অনিয়ম বরদাশত করা হবে না।

রাজনৈতিক প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশ-বিদেশের মানুষ ধিক্কার জানাচ্ছেন। বিএনপি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী—এটি দলটি আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় মঙ্গলবার রেজিস্ট্রারি মাঠ থেকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সিলেট বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বিষয় : আরিফুল হক চৌধুরী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণমন্ত্রী মন্ত্রী আরিফ

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা মন্ত্রী আরিফের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ২৫ নভেম্বর থেকে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এ ছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সিলেট নগরীর নিজ বাসভবনে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বৃহত্তর সিলেটের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরে একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে। কোনো প্রবাসী বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যাতে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই তাঁর মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, অসহায় ও দরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এ সহায়তা দেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার নামে অনিয়ম ও বাণিজ্যের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুমোদন ছাড়া মেডিকেল পরীক্ষার নামে কোনো ধরনের বাণিজ্য বা অনিয়ম বরদাশত করা হবে না।

রাজনৈতিক প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশ-বিদেশের মানুষ ধিক্কার জানাচ্ছেন। বিএনপি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী—এটি দলটি আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় মঙ্গলবার রেজিস্ট্রারি মাঠ থেকে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সিলেট বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x