বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

যুব কাউন্সিলের মনোনয়ন কমিটির সদস্য হলেন দাসপাড়ার তপু

সিলেট সদর উপজেলায় জাতীয় যুব কাউন্সিলের সদস্য মনোনয়নের লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা মনোনয়ন কমিটির সদস্য হয়েছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকার মোহাইমিনুল হক তপু।

২২ নভেম্বর গঠিত কমিটিতে সংসদ সদস্যের মনোনীত পুরুষ প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন মোহাইমিনুল হক তপু এবং নারী প্রতিনিধি হিসেবে নীলা দাস।

এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত এনজিও প্রতিনিধি হিসেবে মো. আরিফ এবং যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে মো. নজরুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

২২ নভেম্বর ২০২৬ তারিখে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশান্নুর রুবাইয়া স্বাক্ষরিত আদেশে কমিটির সদস্যদের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।

মোহাইমিনুল হক তপু দাসপাড়ার মরহুম আইয়ূব আলীর ছেলে। 

কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসককে উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় যুব কাউন্সিলের সদস্য নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা ও নির্দেশনার আলোকে এ মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে।

বিষয় : সিলেট কমিটি

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যুব কাউন্সিলের মনোনয়ন কমিটির সদস্য হলেন দাসপাড়ার তপু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x