রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে চাবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চাবাগান থেকে এক কৃষকের লাশ উদ্ধার করছে পুলিশ।

নিহত মো. নুরুল ইসলাম (৫৩) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা–বাগানের ৩ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমরাইলছড়া চা–বাগানের ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও নিহত নুরুল ইসলামের পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় মুহিদ মিয়া নুরুল ইসলামের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলেও তাঁকে এলাকায় দেখা গেছে। রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় দিবাগত রাত দুইটার দিকে নুরুল ইসলামের ছেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি বাড়িতে আসছেন। পরে আর তাঁকে ফোনে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে চাবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২০

featured Image

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চাবাগান থেকে এক কৃষকের লাশ উদ্ধার করছে পুলিশ।

নিহত মো. নুরুল ইসলাম (৫৩) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা–বাগানের ৩ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমরাইলছড়া চা–বাগানের ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও নিহত নুরুল ইসলামের পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় মুহিদ মিয়া নুরুল ইসলামের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলেও তাঁকে এলাকায় দেখা গেছে। রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় দিবাগত রাত দুইটার দিকে নুরুল ইসলামের ছেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি বাড়িতে আসছেন। পরে আর তাঁকে ফোনে পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪