রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মাধবপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিকশার ধাক্বায় প্রাণ হারিয়েছেন জেসমিন আক্তার (১৪) নামের এক মাদরাসা ছাত্রী।

নিহত জেসমিন উপজেলার মনতলা গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে এবং স্থানীয় মহিলা কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

গতকাল শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জেসমিন তার সহপাঠীকে নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ জেসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাধবপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদরাসা ছাত্রীর

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২০

featured Image

লিটন পাঠান, হবিগঞ্জ থেকে:: হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিকশার ধাক্বায় প্রাণ হারিয়েছেন জেসমিন আক্তার (১৪) নামের এক মাদরাসা ছাত্রী।

নিহত জেসমিন উপজেলার মনতলা গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে এবং স্থানীয় মহিলা কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

গতকাল শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জেসমিন তার সহপাঠীকে নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ জেসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x