সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটসহ সারাদেশে ৯টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা থাকবে

বিকেল ৫টা নয়, সিলেটসহ সারাদেশের সকল দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্ত আজ রবিবার থেকেই কার্যকর বলেও জানান তিনি।

গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের বিধি নিষেধ শিথিল করে রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখা যাবে।

দোকান মালিকরা ঈদের আগে স্বাভাবিক সময়ের মতো ব্যবসা চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতিও দিচ্ছেন।

পুলিশ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, চলমান বিধিনিষেধের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চালু হচ্ছে।

লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিলের পর আর বাড়ছে না বলে ইতোমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটসহ সারাদেশে ৯টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা থাকবে

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x