সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ছয়: পরিচয় শনাক্ত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট নামক স্থানে কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন নারী-পুরুষসহ সিএনজি অটোরিশার ৬ যাত্রী।

নিহতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে। ৬ জনেই শায়েস্তাগঞ্জের অলিপুরস্থ প্রাণ-আরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতায় হাতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহতরা হলেন-জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর গামী ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা নছরতপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। আর এতে করে দুমড়ে মুছরে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত ৬ জন অটোযাত্রী। তাদের মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ছয়: পরিচয় শনাক্ত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x