সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২১
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বন্ধু। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মডেল বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের সুলতানপুর গ্রামের আছাব উদ্দিনের ছেলে বাহরাইন প্রবাসী শামীম মিয়া (৩২) ও একই গ্রামের গৌউস মিয়ার ছেলে রাজমিস্ত্রি শেরআলী (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন গ্রামের উকিল আলীর ছেলে আতাউর রহমান (৩০)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নিহত শামীম মিয়া বাহরাইন প্রবাসী। মাসখানেক আগে ছুটিতে দেশে আসেন। শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলযোগে মৌলভীবাজার ঘুরতে যান। সন্ধ্যায় মৌলভীবাজার থেকে বাড়ি ফিরছিলেন।
আউশকান্দি মডেল বাজার এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া মারা যান।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত