সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২২
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে একই দিন ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়।
প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশামিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না।
এ ছাড়া শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত