সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রে

টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রে
আমেরিকায় টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। সিনেটে এ বিল বড় ধরনের সমর্থন পেয়েছে। সেখানে ৭৯ জন সিনেটর এর পক্ষে আর ১৮ জন এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। খবর বিবিসির এর আওতায় টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান, বাইটড্যান্সকে, যুক্তরাষ্ট্রে তাদের শেয়ার আগামী ছয় মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। বিলটি এখন সইয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার সইয়ের পর এটি আইনে পরিণত হবে। এটি হলে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে বাইটড্যান্সকে। টিকটকের সঙ্গে চীনা সরকারের যোগসূত্র এবং এর ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছে। চীন সরকার যুক্তরাষ্ট্রের এক কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য-উপাত্ত হস্তান্তরের জন্য টিকটককে বাধ্য করতে পারে, এমন শঙ্কা রয়েছে। টিকটক অবশ্য বলেছে, বিদেশি ব্যবহারকারীদের তথ্য তারা চীন সরকারকে দেবে না। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২০ সালে হোয়াইট হাউজে থাকার সময়ে এই অ্যাপটি বন্ধ করতে চেয়েছিলেন। ভারত ইতোমধ্যেই টিকটকে নিষেধাজ্ঞা দিয়েছে। এ ছাড়া ইরান, নেপাল, আফগানিস্তান ও সোমালিয়াতেও টিকটক বন্ধ আছে। ২০২৩ সালে যুক্তরাজ্যের সরকার ও সংসদে তাদের কর্মীদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইউরোপিয়ান কমিশনও তাই করেছে। নিরাপত্তা নিয়ে ভয়ের কারণে বিবিসিও তাদের কর্মীদের করপোরেট ফোন থেকে অ্যাপটি ডিলিট করার পরামর্শ দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রে

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্রে
0:00 0:00
1.0x