শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটের ১৯টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্টিত সংবাদ সম্মেনের মাধ্যমে সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

সম্ভাব্য প্রার্থীরা হলেন: সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিস এর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান, সিলেট- ৬ যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

সুনামগঞ্জ-১ আসনে এডভোকেট মোহাম্মদ ফজর আলী,

সুনামগঞ্জ-২ আসনে সাখাওত হোসেন মোহন,

সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ,

সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির।

মৌলভীবাজার-১ আসনে মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন,  মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল

মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে মাওলানা আব্দুল কাইয়ূম জাকি,

হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ,

হবিগঞ্জ-৩ আসনে এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী,

হবিগঞ্জ-৪ আসনে ড. আহমদ আবদুল কাদের।

সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর 'জামায়াতের সাথে ঐক্য হবে' কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির বলেন, ইসলাম বলতে যা বুঝায় সব দলকে সাথে নিয়ে ঐক্য হবে। ইসলাম ব্যতীত ঐক্য হবে না।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আশা আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই।

আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ,সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফ ছাড়াও সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে মোনাজাত করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের ১৯টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা 

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪