বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শাবির শাকসু নির্বাচন নভেম্বরে

শাবির শাকসু নির্বাচন নভেম্বরে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে। আমরাও আশা করছি শিগগিরই শাকসু নির্বাচন হবে। তবে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন। যদি তারা সংঘাতে জড়ায় কিংবা পাঠদানের ব্যাঘাত ঘটায়, তাহলে ক্ষতি হবে।

আমরা চাই তারা লেখাপড়ার পাশাপাশি উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করুক। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পাবে, যারা প্রশাসনের কাছে তাদের দাবি জানাতে পারবে।’ কবে নির্বাচন হবে—এ বিষয়ে উপাচার্য জানান, ক্যাম্পাসে বর্তমানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, যা অক্টোবরের ১৫ তারিখের দিকে শেষ হবে।

এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার কাজও সম্পন্ন হবে। পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শাবির শাকসু নির্বাচন নভেম্বরে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
শাবির শাকসু নির্বাচন নভেম্বরে
0:00 0:00
1.0x