বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর,  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর । এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯ টা বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের ভোট গণণা ওএমআর পদ্ধতিতে হবে এবং এলইডির মাধ্যমে ভোট গণণা দেখানো হবে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
শাকসু নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা
0:00 0:00
1.0x