শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, দুটি এয়ারগান, বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ৪৮ বিজিবির একাধিক বিশেষ অপারেশন দল সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সময়ে অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে বিজিবি। এ ছাড়া বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : আটক বিজিবি চোরাচালান

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সিলেট সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x