রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ইউএনও নেই মধ্যনগরে, এক কর্মকর্তার কাঁধে তিন দায়িত্ব

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রায় আট মাস ধরে খালি পড়ে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদটি। সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদও এখনো সৃষ্টি হয়নি। ফলে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনওকে একসঙ্গে সামলাতে হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। ভোগান্তিতে পড়ছেন মধ্যনগরের চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

মধ্যনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলির কারণে কর্মস্থল ছাড়েন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। এর আগে ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। পরে তিনিও বদলি হয়ে চলে যান। বর্তমানে মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। অর্থাৎ নিজের দায়িত্বের পাশাপাশি তাকে মধ্যনগরের আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একজন কর্মকর্তার পক্ষে দুটি উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করা কঠিন। এর প্রভাব পড়ছে মধ্যনগরের নিয়মিত প্রশাসনিক কাজে। বিভিন্ন প্রত্যয়নপত্র দেওয়া, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা, নাগরিক সনদ প্রদান, সরকারি কর্মসূচি তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো কাজে আগের মতো গতি নেই। প্রয়োজনীয় সেবা নিতে উপজেলা পরিষদে এসে অনেককে একাধিকবার খোঁজ নিতে হচ্ছে। কেউ কেউ সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।

উপজেলার বাসিন্দা রহমান মিয়া বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে মধ্যনগর অন্যতম দুর্গম এলাকা। উপজেলা ঘোষণার পর এখানকার মানুষের প্রত্যাশা ছিল, স্থানীয় পর্যায়েই সরকারি সেবা পাওয়া যাবে। কিন্তু প্রয়োজনীয় লোকবল না থাকায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। উপজেলা পরিষদে বিভিন্ন কাজে এসে অনেককে হতাশ হয়ে ফিরতে হয়।

মফিজ মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, মধ্যনগরের চার ইউনিয়নের অনেক গ্রামই দুর্গম এলাকায়। এসব গ্রামের মানুষকে কোনো প্রয়োজনে উপজেলা সদরে আসতে হলে যাওয়া-আসাতেই প্রায় সারাদিন চলে যায়। এরপর ইউএনও না থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা না নিয়েই বাড়ি ফিরতে হয়।

স্থানীয় বাসিন্দা রতন মিয়া জানান, অবহেলিত ও দুর্গম এই এলাকাকে উপজেলা ঘোষণা করায় মানুষ আশাবাদী হয়েছিল। কিন্তু এখনো অনেক কাজের জন্য ধর্মপাশা উপজেলায় যেতে হয়। নামেই উপজেলা হয়েছে মধ্যনগর; প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।

শুধু প্রশাসনিক কর্মকর্তার সংকটই নয়, মধ্যনগরে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাপ্রতিষ্ঠানের ঘাটতির কথাও জানিয়েছেন বাসিন্দারা। খলিল মিয়া বলেন, উপজেলা হওয়ার পরও সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়নি। এতে স্থানীয় মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে।

জসিম মিয়া বলেন, প্রায় আট মাস ধরে উপজেলা পরিষদের প্রধান কর্মকর্তা না থাকায় সরকারি কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। নতুন উপজেলা হিসেবে মধ্যনগরের উন্নয়ন ও মানুষের সেবা নিশ্চিত করতে দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগ দেওয়া প্রয়োজন।

একই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা হরি বর্মণ, মনিরুল ইসলাম ও আলম মিয়া। তাঁদের মতে, মধ্যনগরে এখনো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও চালু হয়নি। পাশাপাশি ভূমি প্রশাসনসহ বিভিন্ন সরকারি কার্যক্রমের জন্য মানুষকে অন্য উপজেলার ওপর নির্ভর করতে হচ্ছে। তাই দ্রুত পূর্ণকালীন ইউএনও নিয়োগের পাশাপাশি ভূমি প্রশাসনের কার্যক্রমসহ সব সেবা একই জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা চান তারা।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের বিষয়টি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন। সিলেট বিভাগে কর্মকর্তা যোগদান করলেই মধ্যনগরে ইউএনও নিয়োগ দেওয়া হবে বলে বিভাগীয় কমিশনার তাদের আশ্বস্ত করেছেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই সেখানে ইউএনও পদায়ন করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ জুলাই জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকারের) ১১৭তম সভায় মধ্যনগরকে উপজেলা হিসেবে ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। পরের বছর ২০ জুলাই প্রথম ইউএনও পদায়নের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট নয়জন কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাদের মধ্যে মাত্র তিনজন মধ্যনগরে পূর্ণকালীন দায়িত্বে ছিলেন। অন্য ছয়জন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও অথবা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যনগরের অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন।

বিষয় : মধ্যনগর ইউএনও

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইউএনও নেই মধ্যনগরে, এক কর্মকর্তার কাঁধে তিন দায়িত্ব

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x