মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

করোনাভাইরাস: ডেইরী ফার্মের ভবিষ্যত হুমকীর মুখে

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হুমকীর মুখে পড়েছে হবিগঞ্জের ডেইরী ফার্মগুলোর ভবিষ্যত। জেলার মাধবপুর উপজেলার ডেইরি ফার্মগুলোর মালিকদের মধ্যে এনিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ, উৎকন্ঠা ও হতাশা। স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসলে লোকসানের মূখে পড়ে অনেক ফার্ম বন্ধ হওয়ার আশংকা করছেন মালিকরা। মাধবপুর প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে উপজেলায় ছোট বড় ২১ টি ডেইরি ফার্ম রয়েছে। এতে কর্মরত আছে প্রায় দেড় শতাধিক মানুষ। আন্দিউড়া গ্রামের মেসার্স পিওর এন্ড অর্গানিক ডেইরি ফার্মের ব্যবস্থপনা পরিচালক মোঃ মোত্তাকিন চৌধুরী জানান তার খামারে বিদেশী জাতের উন্নত মানের ৩৫ টি সহ৭৪ টি গরু রয়েছে। খামার থেকে দৈনিক ৫শ লিটার দুধ সংগ্রহ হয়। দুধ মাধবপুর উপজেলার বিভিন্ন মিষ্টান্ন দোকানে সরবরাহ করা হত। বর্তমানে করোনা ভাইরাসের কারণে সরকার নির্ধারিত সময়ে দোকান পাঠ বন্ধ রাখে। মিষ্টান্ন দোকান ও বন্ধ থাকার কারণে ভেইরি ফার্মে উৎপাদিত দুধ দোকানে সরবরাহ করা যাচ্ছেনা। নাম মাত্র মুল্যে গ্রামের মানুষের মাঝে কিছু বিক্রি করা হলেও অধিকাংশ দুধ নষ্ট হচ্ছে। এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। এঅবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসলে বন্ধ হয়ে যাবে খামার। তিনি জানান, খামারে ৭ জন লোক কাজ করে। তাদের পারিশ্রমিক ও গরুর খাবার ক্রয় করতে গিয়ে দিশেহারা। মাধবপুর উপজেলার প্রতিটি খামারে এ অবস্থা। এতে করে উপজেলার ডেইরি খামারিদের মধ্যে চরম উৎকন্ঠা ও হতাশা বিরাজ করছে। মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, করোনা ভাইরাস বিশ্বের সমস্যা হয়ে দাড়িয়েছে। খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা অবগত আছি,সুযোগ এলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

করোনাভাইরাস: ডেইরী ফার্মের ভবিষ্যত হুমকীর মুখে

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x