সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট সদর উপজেলার খাদিমনগরে ছুরিকাঘাতে খুন হয়েছেন তানভির আহমদ (১৭) নামের এক কিশোর।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগরের ইউনিয়নের ছালেহ পুর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হওয়া তানভির আহমদ ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।
এরআগে ওইদিন বিকেলে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভিরের উপর হামলা চালায়। এসময় তারা তানভিরের মাথায় ও ঘাড় বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের পিতা শফিক মিয়া। তিনি বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ চলছে আব্দুল গণির পরিবারের সাথে। পূর্বে গণি মিয়ার ছেলে তোয়াহিদ, ভাতিজা পাপ্পু আমার উপর হামলা চালায়। বিষয়টি মিমাংসা হলে তারা আমার ছেলেকে একাধিকবার আক্রমণ করা চেষ্টা করে। বুধবার বিকেলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে গণি মিয়ার ছেল ও ভাতিজা তাদের নয়া বাড়ির সামনে হামলা চালায়।
মতামত