মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কোভিড-১৯'র টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু

কোভিড-১৯'র টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু
মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের তৈরী কোভিড-১৯'র টিকা নেয়ার পর নরওয়েতে ২৩ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। নরওয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় তাদের মৃত্যু হতে পারে। খবর নিউইয়র্ক পোস্টের। ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নাসিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। টিকা নেওয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে ফাইজার-বায়োনটেকের এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে টিকা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এই টিকা গ্রহণের পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কোভিড-১৯'র টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২১

featured Image
মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের তৈরী কোভিড-১৯'র টিকা নেয়ার পর নরওয়েতে ২৩ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। নরওয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া থাকায় তাদের মৃত্যু হতে পারে। খবর নিউইয়র্ক পোস্টের। ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নাসিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। টিকা নেওয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে ফাইজার-বায়োনটেকের এই টিকা বয়স্ক মানুষের জন্য মারাত্মক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এজেন্সির মেডিক্যাল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এই ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে টিকা দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না। নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এই টিকা গ্রহণের পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োনটেকের ভ্যাকসিনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কোভিড-১৯'র টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু
0:00 0:00
1.0x