মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ভারতে কারাভোগ শেষে তামাবিল হয়ে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। রোববার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। এর আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন তারা। রোববার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ দেশে প্রত্যাগতদেরকে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দিলে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে ভারতে যান। সেখানে আটকের পর তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। পরবর্তীতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের ইস্ট ইন্ডিয়া রাজ্যের তামাবিলস্থলবন্দর দিয়ে রোববার তাদের দেশে পাঠানো হয়। এ ব্যাপারে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর তাদেরকে আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে তামাবিল হয়ে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২২

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x