মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
এসএমপি'র গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৩
এসএমপি পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ মে) প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ ইয়াহইয়া আল-মামুন এর নেতৃত্বে এবং সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে উক্ত প্যারেডটি সুশৃঙ্খলভাবে পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএমকে সালাম প্রদান করেন।
সালাম গ্রহণ শেষে সম্মানিত পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
পুলিশ কমিশনার প্যারেডে উপস্থিত সকলকে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ-প্যারেডের মানোন্নয়ের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করার প্রয়োজনীয় দিক নির্দেশণা প্রদান করেন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত