শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সিলেট নগরীতে আনন্দ মিছিল

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সিলেট নগরীতে আনন্দ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টর কামরান চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মদন মোহন কলেজ শাখার সাবেক সমন্বয়ক তামিম আহমেদ।

সমাবেশে তিনি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র লীগ নিষিদ্ধ হওয়ার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে যে 'মুজিবাদ' দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রকৃত ইতিহাস মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এখন থেকে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে পারবে।

তিনি এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

মিছিলে ‘এই মুহুর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল,’ ‘হৈ হৈ, রই রই, ছাত্রলীগ গেল কই,’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় সিলেট নগরীতে আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৪

featured Image

আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সিলেট নগরীতে আনন্দ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টর কামরান চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মদন মোহন কলেজ শাখার সাবেক সমন্বয়ক তামিম আহমেদ।

সমাবেশে তিনি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র লীগ নিষিদ্ধ হওয়ার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে যে 'মুজিবাদ' দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রকৃত ইতিহাস মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে। এখন থেকে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানতে পারবে।

তিনি এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

মিছিলে ‘এই মুহুর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হল,’ ‘হৈ হৈ, রই রই, ছাত্রলীগ গেল কই,’ ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪