মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

আন্দোলনে থেকেও আসামি ছাত্রদল নেতা, কানাডায় আসামি, গুলি ছুড়েছেন সিলেটে!

এটিএম হাসান জেবুল দীর্ঘদিন ধরে কানাডায় রয়েছেন।তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।তাঁর বিরুদ্ধে সিলেট নগরীর জালালাবাদ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে ১০ নম্বর আসামি করা হয়। এ মামলার বাদি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া নগরীর চারাদিঘীরপাড় ৬৩ আল আমিন আবাসিক এলাকার আবদুর রহমানের ছেলে ইকবাল হুসেন। মামলায় এটিএম হাসান জেবুলসহ ৪৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়।

মামলার বিবরণ মতে, এ বছর ১৯ জুলাই রাত ৯টা দিকে জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট, পাঠানটুলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন মিছিল বের করে। ওই মিছিলে ছিলেন বাদী নিজেও। এ সময় সশস্ত্র অবস্থায় সুবিদবাজার থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন আসামিরা। তারা আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়েন। ১০ নম্বর আসামি এটিএম হাসান জেবুল তার হাতে থাকা অস্ত্র দিয়ে বাদিকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে বাদির শরীরের বিভিন্ন অংশ গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে জেবুলসহ পরে আসামিরা জয়বাংলা স্লোগান দিয়ে আখালিয়ার দিকে চলে যায়। ঘটনার দুইদিন পর ১৯ জুলাই ও ৭ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। অপারেশন হলেও তার শরীরে এখনো গুলি রয়ে গেছে।

মামলার বিবরণীতে তিনি লেখেন, 'আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও চিৎিসাধীন থাকায় মামলা দায়েরের বিলম্বের কারণ।'

ঘটনার ৩মাস পর ২১ অক্টোবর জালালাবাদ থানায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/১১৪ পেনালকোড ১৮৬০তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় এ মামলাটি (নং ০৭ (১০)২০২৪) রুজু হয়।

অথচ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রের তথ্য অনুযায়ী, আলোচিত এ মামলার ১০ নম্বার আসামি এটিএম হাসান জেবুল এ বছরের ২০ মার্চ কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পাসপোর্ট অনুযায়ী, তার নাম এ টি এম এ হাসান জেবুল। পাসপোর্ট নং- এ০৭৪৫৩৭৭৩, জন্ম তারিখ- ১ডিসেম্বর ১৯৬৯।

শুধু প্রবাসে থাকা ব্যক্তিই আসামি হননি।মামলায় ৩১ নম্বার আসামি করা হয়েছে সিলেট জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপুকেও (৩০)।তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী শামীম।

তিনি বলেন, 'ঘটনার দিন অর্থাৎ ১৯ জুলাই রাতে নগরীর কুমারপাড়ায় আন্দোলনের ব্যাপারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর একটি বৈঠক ছিল।রাত ৮টাটা শুরু হওয়া এ বৈঠক চলে ১০টা পর্যন্ত।এ বৈঠকে ছাত্রদল নেতা আজমল হোসেন অপুও উপস্থিত ছিলেন।'

শনিবার রাত সোয়া ১০টার দিকে এ বিষয়ে কথা হয় মামলার বাদী ইকবাল হুসেনের সাথে। মুঠোফোনে তিনি বলেন, 'আমাকে মামলার বাদী বানানো করা হয়েছে। মামলার আসামি কারা হয়েছেন-তা আমি জানি না।আমি অসুস্থ, শরীরে গুলি আছে।'

মামলার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'মামলার তদন্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। ঘটনার সময় যদি কেউ দেশের বাইরে থাকে তাও তদন্তে ওঠে আসবে। নির্দোষ কেউ ক্ষতিগ্রস্থ হবে না।'

তথ্যসূত্র: দৈনিক শ্যামল সিলেট

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আন্দোলনে থেকেও আসামি ছাত্রদল নেতা, কানাডায় আসামি, গুলি ছুড়েছেন সিলেটে!

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৪

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x