শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জাফলং জিরো পয়েন্টে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বীচ ফুটবল প্রতিযোগিতা

সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করা ৩২টি ফুটবল টিম নিয়ে শুরু হচ্ছে বীচ ফুটবল প্রতিযোগিতা।

ফুটবল প্রতিযোগিতায় দেশের দর্শনীয় স্হানের ছবিসহ  সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রদর্শন করা হবে।

সিলেটের জেলা প্রশাসনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থা তত্বাবধানে এই বীচ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হবে।

দেশের ফুটবল খেলা,পর্যটন শিল্পকে বিকশিত করণ ও জাফলংয়ের পরিবেশ ভারসাম্য ধরে রাখতে সিলেট জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে সিলেটের ক্রীড়া কর্মকর্তা,একাধিক ফুটবল কোচসহ সরজমিন জাফলং জিরো পয়েন্ট পিয়ান নদীর বুকে মূল ভেন্যু পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নুর হোসেন, জেলা ফুটবল কোচ জানে আলম নুরী রাহেল,সাহাজ উদ্দিন টিপু, হাবিবুর রহমান,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কেএম লিমন, জাফলং ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বালু পাথর ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু মিয়া প্রমুখ।

পরে জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টার ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তথ্য সরবরাহ করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাফলং জিরো পয়েন্টে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বীচ ফুটবল প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৪

featured Image

সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করা ৩২টি ফুটবল টিম নিয়ে শুরু হচ্ছে বীচ ফুটবল প্রতিযোগিতা।

ফুটবল প্রতিযোগিতায় দেশের দর্শনীয় স্হানের ছবিসহ  সিলেটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রদর্শন করা হবে।

সিলেটের জেলা প্রশাসনের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থা তত্বাবধানে এই বীচ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হবে।

দেশের ফুটবল খেলা,পর্যটন শিল্পকে বিকশিত করণ ও জাফলংয়ের পরিবেশ ভারসাম্য ধরে রাখতে সিলেট জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে সিলেটের ক্রীড়া কর্মকর্তা,একাধিক ফুটবল কোচসহ সরজমিন জাফলং জিরো পয়েন্ট পিয়ান নদীর বুকে মূল ভেন্যু পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নুর হোসেন, জেলা ফুটবল কোচ জানে আলম নুরী রাহেল,সাহাজ উদ্দিন টিপু, হাবিবুর রহমান,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কেএম লিমন, জাফলং ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বালু পাথর ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু মিয়া প্রমুখ।

পরে জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টার ও বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন তথ্য সরবরাহ করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪