মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

রিজেন্ট রিসোর্টে হামলা: ছাত্রদলনেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক ও রিসোর্টে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদলের ৬ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রিসোর্ট মালিক ভাড়াটিয়া হেলাল উদ্দিন বাদি হয়ে মোগলাবাজার থানায় এই মামলা (নং- ৭(০১)'২৫) দায়ের করেন।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন সালেহ আহমদ, আলা উদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ ও সুমন আহমদ। এরমধ্যে সালেহ আহমদ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,

রিজেন্ট পার্ক ও রিসোর্টে হামলা, ভাঙচুর

এখনো আসামীদের কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের গ্রেফতারে সাড়াশি অভিযান চালাবে পুলিশ।

১৯ জানুয়ারি বিকেলে দক্ষিণ সুরমার উপজেলার সিলাম এলাকায় অবস্থিত রিজেন্ট পার্ক ও রিসোর্ট থেকে স্থানীয় জনতা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন। এরপর আটজনকে ১০ লাখ টাকা কাবিন ধার্য্য করে বিয়ে দেন এলাকাবাসী। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক অপর আটজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আইন লঙ্ঘন করে অভিভাবকদের অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।

এই ইস্যুতে রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

মামলার বাদী রিজেন্ট পার্কের ভাড়াটে পরিচালক হেলাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে রিসোর্টে অনেক ক্ষতিসাধন করেছে। যে ভবনে আগুন দিয়েছে সেটির ক্ষয়ক্ষতি নিরুপন করতে পারিনি। তবে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতির ধারণা করছেন তিনি। আমি ন্যায়বিচার চাই, পুলিশ তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করুক। ঘটনার পর স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরে রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। যে কারণে জনতা রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন। এসময় তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। পরে কথিত প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক আটজন ছেলে-মেয়েকে প্রকাশ্যে কাজী ডেকে অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আর অপ্রাপ্ত বয়স্ক আট তরুণ-তরুণীকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বিয়ে পড়াতে কাবিনে ১০ লাখ টাকা করে ধার্য করেন জনতা। এছাড়া কাজির বিয়ে পড়ানোর টাকাও জনতা চাঁদা তুলে পরিশোধ করেন।

ঘটনার সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কৃষক দলের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলও উপস্থিত ছিলেন। যদিও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, মালিক পক্ষের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে মালিক পক্ষের দাবি, দীর্ঘদিন ধরে ছাত্রদলের একটি গ্রুপ চাঁদাদাবি করে আসছিল। সেই আক্রোস থেকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ঘটনার ৫ দিনের মাথায় মামলা দায়ের করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রিজেন্ট রিসোর্টে হামলা: ছাত্রদলনেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x