শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটকে ফের ‘অস্থিতিশীল করার পায়তারা’ কথিত আহলে হাদিসের

ইসলাম ধর্ম চর্চা ও প্রচারের নামে বিতর্ক সৃষ্টি করা কথিত আহলে হাদিস গোষ্ঠী সিলেটকে আবারও অস্থিতিশীল করার পায়তারা করছে বলে বক্তব্য আলেম-সমাজের।

গত ৪ জানুয়ারি বিতর্কিত এই দল সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করতে চেয়েছিলো। কিন্তু সিলেটের আলেম-সমাজ প্রতিবাদী হয়ে উঠায় প্রশাসন ওই সমাবেশের অনুমতি দেয়নি।

এছাড়া সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও মাদরাসা মাঠ বরাদ্দ-সংরক্ষণ কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত নোটিশে সেটি বাতিল করা হয়। পরে নির্ধারিত তারিখে সিলেটে আহলে হাদিস নামধারীদের কার্যক্রম পরিচালনার কেন্দ্রস্থল মহানগরের কুমারপাড়ার আত-ত্বাকওয়া মসজিদে সমাবেশ করে তারা।

তবে এর আগে ওই দিন জুমআর নামাজের পর মসজিদের সামনে তারা মানববন্ধন করে প্রকাশ্যে সিলেটের আলেম-সমাজ ও প্রশাসনের তীব্র সমালোচনা করে। এদিকে, গত কয়েকদিন ধরে মহানগরের চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন স্তম্ভে কথিত আহলে হাদিস গোষ্ঠীর ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স-২০২৫’র পোস্টার সাঁটানো দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর ফের ফুঁসে উঠেছেন সিলেটের আলেম-সমাজ।

তারা বলছেন- গত ১৫ বছর ফ্যাসবাদি হাসিনার নির্যাতনে পরক্ষ-প্রত্যক্ষ মদদ ও সায় দেওয়া কথিত আহলে হাদিস গোষ্ঠী আবারও শান্ত সিলেটকে অশান্ত করার চেষ্টা করছে। গত মাসেই যেখানে শান্তি বজায় রাখার স্বার্থে প্রশাসন তাদের সমাবেশ করতে অনুমতি দেয়নি, সেখানে আবার ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স’র নামে তাদের পেশিশক্তি প্রদর্শন সিলেটের আলেম-সমাজ কিছুতেই মেনে নেবে না। যে কোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।

এ বিষয়ে ‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র আহ্বায়ক ও বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান বলেন- গত ৪ জানুয়ারিও ওই বাতলিপন্থী আহলে হাদিস নামধারীরা তাদের সম্মেলন করতে চেয়েছিলো, কিন্তু আমাদের সকলের চেষ্টা ও প্রশাসনের সহযোগিতায় তারা সেটি করতে পারেনি। এবারও তারা সমাবেশের নামে শান্ত সিলেটকে অশান্ত করতে চাচ্ছে।

আমরা ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি বন্ধ করতে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি। আশা করি এসএমপি কমিশনার হক্কানি আলেমতদের মতামতকে গুরুত্ব দিয়ে আগের মতো শান্ত সিলেটকে শান্তই রাখেবেন।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ‘সিলেটের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। কেউ কোনো অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিছুতেই আইন-শৃঙ্খলার অবনতি হতে দেবে না পুলিশ।’ তিনি বলেন- ‘আলিয়া মাঠে ৭ ও ৮ ফেব্রুয়ারি সমাবেশ করতে না দেওয়ার জন্য সিলেটের শীর্ষ আলেমরা দাবি জানিয়েছেন আমাদের কমিশনার স্যারের কাছে। শীঘ্রই এ বিষয়ে পুলিশ সিদ্ধান্ত জানাবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটকে ফের ‘অস্থিতিশীল করার পায়তারা’ কথিত আহলে হাদিসের

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪