শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কুরআনের খেদমতেই পরম শান্তি মিলে হাফেজ আব্দুল করিম হেলালীর

মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশী গ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান । কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, 'যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়। সুরা আনফাল: ২ রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন। নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের এই আয়োজন হাফেযে কুরআনদের নিয়ে। আমাদের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী হাফেযে কুরআনদের সাথে কথা বলে লিখছেন তাদের অনুভূতির কথা। হাফেয আবদুল করীম হেলালী। ৩০ বছরের টগবগে তরুণ। কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের গরদনা কান্দীর মরহুম ছমিউর রহমানের ছেলে। চারভাই এক বোনের মধ্যে সবার ছোট। বড় তিন ভাই কাতার প্রবাসী, নিজ গ্রামের গরদনা কান্দী হাফিজিয়া মাদ্রাসায় হিফজ শুরু করে ২০০৯ সালে সবক শেষ করে বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড বেফাত্ত্বে পরীক্ষা দিয়ে মাদরাসা থেকে সম্মাননা স্বরূপ পাগড়ী পান, পরবর্তীতে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার হাফেজি একবছর তাকমিল ফিল হিফজ সমাপন করে সেখানেও সম্মাননা স্বরূপ পাগড়ী পান। মানোন্নয়নের জন্য ২০১০ থেকে এযাবৎ পর্যন্ত জামেয়া নয়াসড়ক সিলেটে কিতাব বিভাগে অধ্যয়নরত আছেন। শহরতলির বালুচর জামে মসজিদে ৪ বছরসহ শহর এবং শহরের বাইরে দীর্ঘ নয় বছর যাবত পবিত্র মাহে রমজানে তারাবির ইমামতি করেছেন তিনি। এবছর বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত খাসা বড়দেশ হাফিজিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের পাশাপাশি হাফেজি শাখার ছাত্রদের কুরআনের তালিমে তিনি ব্যস্ত সময় পার করবেন।

অনুভূতির কথা তিনি এভাবেই ব্যক্ত করেছেন-'আমি হাফিজে কুরআন হয়েছি এজন্য প্রথমেই আমার রবের কারিমের শুকরিয়া, মা বাবা, আসাতিজায়ে কেরাম ও আমার সকল হিতাকাঙ্খি ও মুরব্বিদের কৃতজ্ঞতা স্বীকার করছি এবং মাওলা পাকের কাছে তাদের সবার নেক হায়াত ও উত্তম বিনিময়ের কামনা করছি। আমি হাফিজে কুরআন হয়েছি এবং কুরআনের খেদমতে থাকলে দিলের মাঝে পরম শান্তি অনুভূত হয়। এজন্য আমি অনেক আনন্দিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুরআনের খেদমতেই পরম শান্তি মিলে হাফেজ আব্দুল করিম হেলালীর

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪