সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মোবাইল ব্যবহার করতে বাঁধা দেয়ায় কিশোরীর আত্মহত্যা

সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সিলেট জেলা ট্যুর প্যাকেজ রোববার (৬ এপ্রিল) ভোরে শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীতে একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। লাবিবা কোতোয়ালি থানা এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে। পুলিশ জানায়, শনিবার রাতে মোবাইল ফোন চালানে নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। এতে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় সে। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরে ভোরে বাসার পাশের গলির এক কোনায় টেলিফোনের তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার পরিবার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মোবাইল ব্যবহার করা নিয়ে লাবিবার মা তাকে বকাঝকা করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে রাগ করেই সে আত্মহত্যা করেছে। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে লাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটের বার্তা ২৪

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মোবাইল ব্যবহার করতে বাঁধা দেয়ায় কিশোরীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x