শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৩

সিলেটের জৈন্তাপুরে সরকারি গোপাট নিয়ে দ্বন্দ্বের জেরে এক পরিবারের উপর হামলা চালিয়েছে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন। এতে নবম শ্রেণির ছাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাকের আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা ( নং ১১ তারিখ ১৭/০৫/২০২৫) দায়ের করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

আহতরা হলেন- লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), লুৎফুর রহমানের মেয়ে এসএসসি পরিক্ষার্থী মনিরা বেগম (১৬) ও নবম শ্রেনীর শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)।

হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগমের উপর হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবে বলেও জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে হেমু হাউদপাড়া গ্রামের শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র পরিবারের সাথে একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলছে। বিবাদীগন দীর্ঘদিন থেকে বাদীগনকে মারপিট করার জন্য সুযোগ খুঁজে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাকের আহমদের বাড়িতে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন দেশিও অস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করিয়া অকাট্য ভাষায় গালিগালাজ করিলে বাদীর মা আছিয়া বেগম তাদেরকে বাঁধা দিলে ছলিম উল্লাহ‘র লোকজন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

রাহিমের হাতে থাকা দা এর কূপে আছিয়া বেগমের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। স্থানিয়রা আছিয়া বেগম ও তার ২ মেয়েকে উদ্বার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছলিম উল্লাহর সাথে কথা হলে তিনি বলেন, সাকের আহমদের বাড়িতে দুই পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাইদুল্লার ছেলে রাহিম মিয়া এসে আছিয়া বেগম সহ ৩ জনের উপর আক্রমন করে।

এ বিষয়ে বাদী সাকের আহমদ বলেন, আমাদের রাস্তা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন থেকে। সেই সুযোগে শাহাব উদ্দিন ও ছলিম উল্লাহ‘র লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে আমার মা, বোন সহ ৩ জন গুরুতর আহত হন। এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। আমার পরিবারের উপর হামলা কারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বাদী পক্ষ থানায় এসে মামলা দায়ের করেছে। অভিযোক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে রাস্তা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ৩

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪