শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বন্যার বিস্তার উত্তর-পূর্বাঞ্চলে, অবনতির শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তার লাভ করেছে। সিলেট, মৌলভীবাজারের পর নতুন করে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ, যা আরও ছড়িয়ে পড়তে পারে।

সোমবার (০২ জুন) পূর্বাভাসে এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার রায়হান জানান, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি সমতল আগামী ৪৮ ঘণ্টায় বাড়তে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সারিপোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিতনহতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। এর পর দিন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরের এক দিনে পানি সমতল কমতে পারে। এই সময়ে মুহুরী, ফেনী, হালদা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বন্যার বিস্তার উত্তর-পূর্বাঞ্চলে, অবনতির শঙ্কা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

featured Image

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তার লাভ করেছে। সিলেট, মৌলভীবাজারের পর নতুন করে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ, যা আরও ছড়িয়ে পড়তে পারে।

সোমবার (০২ জুন) পূর্বাভাসে এমনটি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার রায়হান জানান, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি সমতল আগামী ৪৮ ঘণ্টায় বাড়তে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। সারিপোয়াইন, যাদুকাটা, ধলাই ও সোমেশ্বরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিতনহতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদ-নদীর পানি সমতল বাড়তে পারে। এর পর দিন পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরের এক দিনে পানি সমতল কমতে পারে। এই সময়ে মুহুরী, ফেনী, হালদা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪