শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুরমায় ময়লা ফেলে চাকরি খুয়ালেন সিসিকের তিন কর্মী

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী কর্তৃক সুরমা নদীতে আবর্জনা ফেলার ভিডিও দৈনিক শ্যামল সিলেটের ফেসবুক পেইজে প্রকাশের পর তাৎক্ষণিক বরখাস্ত করা হয় একজন সুপারভাইজার ও দুইজন পরিচ্ছন্নতা কর্মীকে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এর আগে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদীতে ময়লা ফেলার একটি ভিডিও শ্যামল সিলেটে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়। ভিডিওটি সিসিকের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে রোববার তিন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করা হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সুরমা নদী দূষণ ও এতে ময়লা ফেলতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বরাবরই জনসাধারণকে নিরুৎসাহিত করে আসছে। এর মধ্যে সিটি করপোরেশনের কোনো কর্মী এতে জড়িত থাকার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এজন্য তাৎক্ষণিকভাবে তিনজনকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এবং ঘটনার অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুরমায় ময়লা ফেলে চাকরি খুয়ালেন সিসিকের তিন কর্মী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৫

featured Image

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী কর্তৃক সুরমা নদীতে আবর্জনা ফেলার ভিডিও দৈনিক শ্যামল সিলেটের ফেসবুক পেইজে প্রকাশের পর তাৎক্ষণিক বরখাস্ত করা হয় একজন সুপারভাইজার ও দুইজন পরিচ্ছন্নতা কর্মীকে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এর আগে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদীতে ময়লা ফেলার একটি ভিডিও শ্যামল সিলেটে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়। ভিডিওটি সিসিকের দায়িত্বশীলদের দৃষ্টিগোচর হলে রোববার তিন পরিচ্ছন্নতাকর্মীকে বরখাস্ত করা হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সুরমা নদী দূষণ ও এতে ময়লা ফেলতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বরাবরই জনসাধারণকে নিরুৎসাহিত করে আসছে। এর মধ্যে সিটি করপোরেশনের কোনো কর্মী এতে জড়িত থাকার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এজন্য তাৎক্ষণিকভাবে তিনজনকে শনাক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এবং ঘটনার অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪