শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সাদা পাথরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সাদা পাথরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
সাদা পাথরে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বেলা দেড়টার দিকে পর্যটন স্পট সাদা পাথরে এ ঘটনা ঘটে।
নিহত ইমন সিলেট সদরের লালদিঘীরপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, ইমন তাঁর কয়েকজন বন্ধুর সাথে সাদা পাথর ঘুরতে এসেছিলো। বন্ধুদের সাথে সেও পানিতে নেমেছিল।
একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছেন ইমন সাঁতার জানতো না।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না‌ বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাদা পাথরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৫

featured Image
সাদা পাথরে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জুন) বেলা দেড়টার দিকে পর্যটন স্পট সাদা পাথরে এ ঘটনা ঘটে।
নিহত ইমন সিলেট সদরের লালদিঘীরপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, ইমন তাঁর কয়েকজন বন্ধুর সাথে সাদা পাথর ঘুরতে এসেছিলো। বন্ধুদের সাথে সেও পানিতে নেমেছিল।
একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুরা জানিয়েছেন ইমন সাঁতার জানতো না।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না‌ বলে জানা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪