মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শাবির হলের নাম পরিবর্তন
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নতুন হলের নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিগেট সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম 'বিজয় ২৪ হল', প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম 'আয়েশা সিদ্দিকা হল', বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম 'ফাতিমা তুজ জাহরা হল' রাখা হয়েছে।
এছাড়া ছেলেদের নতুন হলের নাম 'গাজী বোরহান উদ্দিন হল', মেয়েদের নতুন হলের নাম 'সুমাইয়া বিনতে খুব্বাত হল', আন্তর্জাতিক হলের নাম 'এম. সাইফুর রহমান হল' এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তন করে 'জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪