শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার
সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪জন শিশু রাজধানী ঢাকা শাহজাহানপুর রেলওয়ে কলোনীর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)কে উদ্ধার করা হয়। নিখোঁজ সবাই এমএমপি'র বাইশটিলা এলাকার বাসিন্দা। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এসএমপি’র বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের একটি রোববার ঢাকায় যায়, সেখানে শাহজাহানপুর থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে চারজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হই আমরা। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া শিশুদের নিজনিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এর আগে ২৭ অক্টোবর তারা পরিবারের সাথে অভিমান করে বের হয়ে যায়। পরদিন ২৮ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টায় রেলওয়ে কলোনীর একটি হোটেলে অভিযান পরিচালনা করে ওই চারজন শিশুকে উদ্ধার করে। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা একটি হোটেল বয় হিসেবে কাজ করছিল। উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪