শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে ডাকাতের হাতে গৃহকর্তা খু'ন

কানাইঘাটে ডাকাতের হাতে গৃহকর্তা খু'ন
কানাইঘাটে ডাকাতের হাতে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে গৃহকর্তাকে কুন হয়েছেন। নিহত হানান ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হান্নান হানাই সম্প্রতি জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে টাকা জমা রেখেছিলেন। রোববার(৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাত ফারুক ও তার বাহিনী আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালায়। ডাকাত দলটি বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা লুটের চেষ্টা করে। এ সময় আব্দুল হান্নান প্রতিরোধ করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “খুনের খবর পাওয়ার পরপরই পুলিশ মাঠে নামে। খুনিদের ধরতে একাধিক টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কানাইঘাটে ডাকাতের হাতে গৃহকর্তা খু'ন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫

featured Image
কানাইঘাটে ডাকাতের হাতে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে গৃহকর্তাকে কুন হয়েছেন। নিহত হানান ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হান্নান হানাই সম্প্রতি জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে টাকা জমা রেখেছিলেন। রোববার(৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পার্শ্ববর্তী বাখালছড়া এলাকার চিহ্নিত ডাকাত ফারুক ও তার বাহিনী আব্দুল হান্নানের বাড়িতে হামলা চালায়। ডাকাত দলটি বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা লুটের চেষ্টা করে। এ সময় আব্দুল হান্নান প্রতিরোধ করলে ডাকাতরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “খুনের খবর পাওয়ার পরপরই পুলিশ মাঠে নামে। খুনিদের ধরতে একাধিক টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪