শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সোবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার

সোবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার
সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে। শুধু ওই এলাকাতেই নয়, নগরের বিভিন্ন স্থানে এমন সরঞ্জাম থাকার তথ্য পেলে তা সরিয়ে ফেলা হচ্ছে বা থানায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী অন্যান্য উপকরণ রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী–সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোবহানীঘাট থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার মৌবন আবাসিক এলাকার একটি বাসা থেকে সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে। শুধু ওই এলাকাতেই নয়, নগরের বিভিন্ন স্থানে এমন সরঞ্জাম থাকার তথ্য পেলে তা সরিয়ে ফেলা হচ্ছে বা থানায় নিয়ে আসা হচ্ছে। পুলিশ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী অন্যান্য উপকরণ রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী–সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪